1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে কম্বল পেলেন ৩ শতাধিক পরিবার

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

গাজী জয়নাল আবেদীন,রাউজান
রাউজানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকীতে তিন শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে ১৯ জানুয়ারি (রবিবার) সকাল ১১ টায় দমদমায় উপজেলার পাহাড়তলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার।পাহাড়তলী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আইয়ুব খান জনির সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।বিএনপি নেতা এমদাদ হোসেন ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হালিম, উত্তর জেলা বিএনপির নেতা অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, জসিম উদ্দিন সিকদার, কর্নেল (অবঃ) আজিমুল্লাহ বাহার, যুবদলের সভাপতি হাসান মো. জসিম, মৎসজীবি দলের আহ্বায়ক শফিউল আলম চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নূরুল হুদা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ – উদ দৌলা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, পৌর বিএনপি নেতা মুরাদুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক রহিম উদ্দিন ওয়াসিম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেফায়েত হোসেন রাকিব, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম, যুবদলের সভাপতি নুরুল আবচার দুলাল প্রমুখ।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফারুক, মো. এরশাদ, মো. মুছা তালুকদার, মো. মাহিম, আজাদ ইলিয়াস বাসেক, শাহ আলমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।সভাশেষে গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী র‍্যালী সহকারে রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি সৌধে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ, জেয়ারত ও আলোচনা সভার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট