1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজানে বিদ্যুৎ স্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

রাউজানে পৃথক তিনটি ঘটনায় তিন জনের মৃৃত্যু হয়েছে। গত ১৪ এপ্রিল শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মোহাম্মদ সজিব নামে এক যুবকের। সেই পশ্চিম রাউজান মাঝিপাড়া কোরবান আলী হাজীর বাড়ির মো: জাহাঙ্গীরের পুত্র। স্থানীয় সূত্রে জানা, রাতে দোকান থেকে চাকরি শেষ করে বাড়ি যাওয়ার পথে হাজী পাড়া এলাকায় দুটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের কলমপতি টিলা এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৎস্য প্রকল্পের এক কর্মচারি মারা যায়। তার বাড়ি কক্সবাজার এলাকায় বলে জানা গেছে। সেই কলমপতির কাদের মুন্সির মালিকানাধীন একটি মৎস্য প্রকল্পে চাকরী করতেন। মৎস্য প্রকল্পের বিদ্যুৎ লাইনের তার পেছিয়ে মারা যায় এই কর্মচারি। অপরদিকে গতকাল শনিবার সকালে রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিনা গাজীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়, আব্দুল মোতালেব (৫৫) নামের এক ব্যক্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট