1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অসহায় আবুলের মাথা গোঁজার ঠাঁই

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে আবুল হোসেন নামের এক অসহায় দিনমজুরের বসতঘর।
২৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই মাইজপাড়া হায়দার আলী ফকির বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।আবুল হোসেনের প্রতিবেশী প্রবাসী মোহাম্মদ হারুন বলেন, মগদাই মাইজপাড়া গ্রামের মরহুম নুরুল ফকিরের পুত্র আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তান নিয়ে স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় টিনের বসতঘরটি নির্মাণ করেন। প্রতিদিনের ন্যায় দিনমজুরের কাজ করতে ঘর থেকে বেরিয়ে যান আবুল হোসেন। জরাজীর্ণ এই বসতঘরে গৃহস্থালির কাজে ঘরের বাইরে ছিলেন আবুল হোসেনের স্ত্রী ও সন্তানরা। এ সময় দুপুরে আগুনের লেলিহান শিখা দেখে তারা ছুটে এসে কান্নাকাটি করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন দিনমজুর আবুল হোসেনের পরিবার নিঃস্ব হয়ে গেছে। দিনমজুর আবুল হোসেনের স্ত্রী শাহানুর বেগম বিলাপ করতে করতে বলেন, ভাঙা ঘরটিতো আগুনে শেষ হয়ে গেছে। স্বামী ও দুই সন্তান নিয়ে এখন আমরা কোথায় যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট