1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে ভারি বর্ষণে নিম্নঅঞ্চল প্লাবিত খাল ও সড়ক ভেঙে জনদুর্ভোগ চরমে

  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ভারি বর্ষণে জলাবদ্ধতায় নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে গতকাল মঙ্গলবার রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে ডাবুয়া খাল ভেঙে প্রবল স্রোতে সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া চিকদাইর এলাকায়ও ভেঙেছে খাল।  রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় পানির নিচে তলিয়ে গেছে বহু বসতঘর, রাস্তাঘাট, পোলট্রী ফার্ম। মরেছে মুরগী, পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে মুরগীর খাদ্য। এছাড়া ১০-১২টি পুকুর ডুবে ভেসে গেছে মাছ। তা ছাড়া পৌর ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের বীজতলা। পাপ্পি চক্রবর্তী নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ভারি বর্ষণে পাহাড়ী ঢলে প্রবল ¯্রােত সৃষ্টি হয়ে ডাবুয়া খালের বিভিন্ন অংশ ভেঙে ৫০০ পরিবার দুর্ভোগে পড়েছেন। সড়ক ভেঙে যাওয়ায় যোগোযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুরগীর খামারী নিরল চন্দ্র দাশ বলেন, আমার খামারে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। অরুন নামে আরেক খামারী বলেন, আমার অনেক মুরগী মারা গেছে, ভেসে গেছে মুরগীর খাদ্য। বড় ধরনের লোকসান হয়েছে বলে দাবি তার। এদিকে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও রাঙামাটি উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ভারি বর্ষণে খাল ভেঙে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা দুর্ভোগে পড়া মানুষের পাশে আছি এবং দুর্ভোগ লাগবে কাজ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, আমরা ইউনিয়ন ও পৌরসভা এলাকা পরিদর্শন করেছি। আমার সঙ্গে পানি উন্নয়নবোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট