1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে মন্দিরে চুরির পর চোরের দল মন্দিরে আসবাপত্র ভাংচুর।

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে এক রাতে দুটি মন্দির চুরির ঘটনা ঘটেছে।গত রবিবার দিবাগত গভীর রাতে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জানা যায়, নোয়াজিষপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দুলাল ডাক্তারের বাড়ি ও রবীন্দ্র ডাক্তার বাড়িতে পৃথক তালা ভেঙে মন্দির চুরির ঘটনা গুলো ঘটে। সেখান থেকে ৪টি ঘট, ঘটের স্বর্ণ, ২টি পিতলেত মূর্তি, পিতলের কাসা-ঘন্টা, পিতলের ২টি থালা, শরি ২, দানবক্সের টাকাসহ প্রায় ৬০-৭০ হাজার টাকার সামগ্রী চুরি হয়। একই রাতে প্রস্তাবিত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের তালা ভেঙে, ৩টি পিতলেত ঘট ও দানবক্সের টাকা মিলে ৫-৬ হাজার টাকা ক্ষতি হয়। এর আগে গত শনিবার রাতে একই ইউনিয়নের শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরেও চুরির ঘটনা সংগঠিত হয়। সেখান থেকে বড় পিতলের ঘট ও দানবক্সের টাকা মিলে প্রায় ৮-১০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। স্থানীয় সুজন রায় ও তপন নামে দুই ব্যক্তি বলেন, গত কয়েকেদিনের ব্যবধানে আমাদের এলাকার তিনটি মন্দির চুরির ঘটনা ঘটেছে। তা অত্যন্ত দুঃখজনক। আমরা লিখিত অভিযোগ বা মামলা করি নাই। তবে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি সাহেব আসার কথা রয়েছে। উনার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন ‘চুরি ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমি একটি অসুস্থ তাই জেনে বিস্তারিত জানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট