1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে মসজিদের জায়গা ও চলাচলের রাস্তা দখলের অভিযোগ,ক্ষুব্ধ মুসল্লী ও জমির মালিকরা

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের গণি হাজী জামে মসজিদের জায়গা, চলাচলের রাস্তা এবং ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশি মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে।এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লী ও জমির মালিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমির মালিক মোহাম্মদ লোকমান, ফরমান ও মোহাম্মদ আকতার হোসেনের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের ব্যক্তি মালিকানাধীন জমি ও মসজিদের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী বলেন,আমি আমার নিজস্ব জায়গার মধ্যেই নির্মাণকাজ করছি। কারো জমি বা মসজিদের জায়গা দখল করিনি। কেউ ভুল বুঝলে কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করা যেতে পারে।অন্যদিকে গণি হাজী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী টিপু ও সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান অভিযোগ করে বলেন,মসজিদের নিজস্ব জায়গা ও চলাচলের রাস্তা দখল করে দেয়াল ও গেট নির্মাণ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।শনিবার সকালে রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট