1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নোয়াজিষপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.),ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৬ তম পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে খতমে কুরআন, খতমে বোখারী শরীফ ও আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর)  আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম তসলিম উদ্দিন।উদ্বোধক ছিলেন সেভেন রিং সার্কেল গ্রুপের৷ সাবেক ডি.জি.এম আলহাজ্ব মোহাম্মদ কোব্বাদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শহীদুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ  বখতিয়ার হোসেন, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশীদ, এস এম  নেছারুল হক, দিদারুল আলম। মাওলানা ফারুক ও সংগঠনের সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন বাবলুর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন ড. মোহাম্মদ নুরুন্নবী আজহারী, আল্লামা ওমর ফারুক নঈমী, অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, কাজী মাওলানা ফরিদ উদ্দিন,মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী। উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক আনিস উল খান বাবর, মামুন মিয়া, মিনহাজুল আবেদীন,নাজিমুদ্দিন, কাজী আসলাম উদ্দিন,কাজী হেলাল উদ্দিন, আবু আক্কাস মানিক,মাওলানা সাজ্জাদ, সেলিমুল হক রুবেল,বেদারুল ইসলাম,নজরুল ইসলাম, ওয়াজেদ নিজাম,নাছির উদ্দিন, এরশাদুল ইসলাম জুয়েল,আবু আলম চৌধুরী বাবুল, আবু মেম্বার,ফরিদ উদ্দিন, আশরাফ উদ্দীন মুন্না,সোহরাব হোসেন ইমন,হাফেজ বোরহান উদ্দীন, আমানত উল্লাহ্ টিপু প্রমুখ।পরে অতিথি সম্মাননা স্মারক প্রদান করা হয়। জিকির সেমা মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট