1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে মোমবাতি প্রতিকের সমর্থনে পথ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইলিয়াছ নূরী।

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর সমর্থনে বিশাল পথসভা ও র‍্যালী করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান পৌরসভা শাখা । গত ৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে রাউজান জলিল নগর বাস ষ্টেশন চত্ত্বরে পথ সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম চিশতি। উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মজলুম জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী বলেছেন, অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, নিরাপদ উন্নত সমৃদ্ধ উপজেলা গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন। আমরা কোন দল মতের এজেন্ডা নয় বরং শ্রেষ্ঠ জীবনাদর্শ কুরআন সুন্নাহ’র আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছি। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন সব ধর্ম ও মতাদর্শের মানুষের সহাবস্থান নিশ্চিত করে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমি এ রাউজানকে শিক্ষা-সংস্কৃতিতে সারা দেশে উদাহরণ হিসেবে দাঁড় করাবো। সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, মাওলানা ফজলুল করিম তালুকদার, মাওলানা মুক্তার আহমেদ রেজভী, মাওলানা দৌলত খান, মাওলানা শামসুল আলম নঈমী, আল্লামা হেলালী, মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা ফরিদুল আলম, কাজী মুহাম্মদ শফিউল আজম, হাসান সওদাগর তৈয়বী, কাজী আব্দুল্লাহ আর রায়হান, মাওলানা অলিউল্লাহ জিহাদী, মাওলানা মুছা আলকাদেরী, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া, মাওলানা সরওয়ার উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুর রহমান বাবর, মুহাম্মদ শাহ আলম, দোস্ত মুহাম্মদ বাবুল, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, মুহাম্মদ তসলিম উদ্দিন বাদশা, আবুল কালাম আজাদ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ ফরহাদুল ইসলাম, মুহাম্মদ নুরুল হায়দার, কাজী মোজাম্মেল, এম এ রায়হান, কে এম আজাদ রানা, মুহাম্মদ আব্দুস সত্তার, মুহাম্মদ মোশাররফ হোসাইন, মুহাম্মদ রাশেদুল আলম, এম এ ছগির, মাওলানা শওকত হোসাইন, মুহাম্মদ এনামুল হক মুন্না, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, কাজী তাজুল ইসলাম আসিফ, মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল করিম সিরাজী, মুহাম্মদ শওকত আলী, প্রমূখ। পথসভা শেষ জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর নেতৃত্বে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট