1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে সকল ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসাথে বসবাস করে-এমপি ফজলে করিম।

  • প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৮৯০ বার পড়া হয়েছে

রাউজানে কেন্দ্রীয় সার্বজনীন রাস বিহারী ধাম মন্দির প্রাঙ্গণে পাঁচ দিন ব্যাপী রাস মহোৎসব রোববার থেকে শুরু হয়েছে। সার্বজনীন রাস লীলা মহোৎসব উপলক্ষে সার্বজনীন রাস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে মহতী ধর্মসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,লীলা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ। গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি,তিনি তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ নিশ্চিন্তে ধর্ম পালন করছে।রাউজানেও সকল ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসাথে বসবাস করে। কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না।সভাপতিত্ব করেন রাউজান সার্বজনীন রাস বিহারী ধামের সভাপতি ও পৌর ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত। অনুপম দাশগুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,শ্যামল পালিত,ওসি আব্দুল্লাহ হারুন,চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,সুমন দে, আলমগীর আলী,জসিম উদ্দিন চৌধুরী,দিলিপ কুমার চৌধুরী,এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।ধর্মীয় বক্তা ছিলেন অধ্যাপক রাজীব বিশ্বাস ও শ্রীল অদ্বৈতদাস বাবাজী। উপস্থিত ছিলেন উজ্জ্বল দাশগুপ্ত,প্রমথ দাশগুপ্ত, তাপস দাশগুপ্ত, নেপাল দাশগুপ্ত,বিকাশ দাশ,জয় ভট্টাচার্য, রুবেল দাশ,তুহিন গুহ,অনিক দাশ প্রমুখ।এই উৎসবকে ঘিরে রাস বিহারী ধাম মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা।পাঁচ দিনের এই উৎসব শেষে হবে বৃহস্পতিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট