1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর সুরক্ষায় স্টেকহোল্ডারগণের আয়োজনে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন আজাদীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির।বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।দেবজিৎ বড়ুয়ার সঞ্চালনায় স্টেকহোল্ডারদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাক উদ্দিন,রোসাঙ্গীর আলম,নেপাল বড়ুয়া,জসিম উদ্দিন,মৎস্য অফিসের স্টাফ তারেকুল ইসলাম,হেলি চাকমা।উপস্থিত ছিলেন শিমুল বড়ুয়া,জামাল,হারুন,সাবের,শাহা আলমসহ হালদা সুরক্ষায় স্টেকহোল্ডারগণ।বক্তারা বলেন,হালদা নদীকে ঘিরে রাউজানে দায়িত্বগ্রহণের পর থেকেই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদী মাঠপর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে হালদা সুরক্ষায় গতিসঞ্চার করেছেন।বিগত মা মাছের ডিম ছাড়ার মৌসুমেও তার কর্মযজ্ঞের সুফল স্থানীয় মৎস্যজীবিরা পেয়েছে। একজন কর্মঠ, যোগ্য কর্মকর্তা হিসেবে তিনি অল্পসময়ে পরিচিতি লাভ করেন।সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে বিদায়ী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদীর হাতে স্টেকহোল্ডারদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট