1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান কলেজ মাঠে ১৫দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

  • প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৪ বার পড়া হয়েছে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাউজানে ১৫দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে।রোববার (গত ১৯ডিসেম্বর২১) বিকালে রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এই বিজয় মেলা জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বণার্ঢ্য আয়োজনের শুভ সূচনা করা হয়। পরে বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা ও প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয় । বিজয় মেলার উদ্বোধক করেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সাংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল (দুলু)। আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহা নগর আ.লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক,রাউজান উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী, বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক শাহ আলম  চিত্র নায়িকা অপু বিশ্বাস,নাট্যকার মীর সাব্বির,দিপলু দে দিপু, সবুজ দে বানুসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট