1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান জলিল নগর ব্যবসায়ী সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা উদযাপন।

  • প্রকাশিত: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন অতীতে ব্যবসায়ীরা সন্ত্রাসীদের কাছে জিম্মি ছিল। বর্তমান সরকারের আমলে নির্বিঘ্নে ব্যবসায়ীরা ব্যবসা-বানিজ্য করছেন। কাউকে চাঁদা দিতে হয় না। রাউজান এখন শান্তির জনপদ। উন্নয়ন ও সমৃদ্ধির উপজেলা। রাউজানের সকল শ্রেণী পেশার মানুষ নিরাপদে বসবাস করছে। ব্যবসায়ীদের যেই কোন প্রয়োজনে আমি পাশে ছিলাম এবং থাকবো। তিনি গতকাল ৫ ফেব্রুয়ারী রাউজান রাবার বাগান মাঠে জলিল নগর ব্যবসায়ী সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জলিল নগর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ সৈয়দ হোসেন কোম্পানীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহাজান ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সদস্য সুমন দে, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর আজাদ হোসেন, যুবলীগ নেতা তপন দে, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবত্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, শ্রমীক নেতা ইউনুচ মিয়া, খোরশেদুল আলম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবু, আবু জাফর, মহিউদ্দিন চৌধুরী, হিমেল, বাসু পালিত, আলহাজ¦ এমএ মালেক সিদ্দির্কী, আমিনুল হক কোম্পানী, ফোরকান মেম্বার, শাহা আলম, আবু তাহের সওদাগর রুপঙ্খর পাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট