
রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নোয়াজিসপুরের সর্বস্তরের জনসাধারণের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল শনিবার বিকেলে গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা ।এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, বিএনপি নেতা এস এম জাহেদুল আলম,দিদারুল আলম, দিদারুল আলম ওয়াহেদী,সাহাবু উদ্দিন, আবু তৈযুব,সবুর সওদাগর, ফজল করিম,মোহাম্মদ সিরাজ,শাহাজান মুন্সি, মোহাম্মদ আলী,রাশেদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন,যুবদল নেতা ফয়সাল হোসেন,সরওয়ার শাহেদ,নাসির উদ্দীন, মুন্না,রুবেল, মানিক, সাকু, বাপ্পু,সেকান্দর ফোরকান,মোফাচ্ছেল, সাদ্দামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন,রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। রাউজানকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জনগণের জান-মাল ও সম্মান রক্ষাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
Leave a Reply