1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান প্রেসক্লাবের সা:সম্পাদক রমজান আলী পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৬ বার পড়া হয়েছে

পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকল্পে- একাডেমিক শিক্ষা ও ব্যক্তি যোগ্যতার বিশেষ বিবেচনায় সাংবাদিক এম, রমজান আলী শিক্ষানুরাগী পদে নির্বাচিত হয়েছেন। নীতিমালা অনুসারে এ বিষয়ে বিদ্যালয়ের নির্বাচিত ম্যানেজিং কমিটির ১ম সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে চুড়ান্তভাবে প্রস্তাবটি গৃহীত হয়। সাংবাদিক এম, রমজান আলী ২০০৪ সালের ৭ ডিসেম্বর থেকে ২০১৬সাল পর্যন্ত (১২বছর) দক্ষিণ বড়ঠাকুর পাড়া সরকারী প্রাথমীক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী পদে সফলতার সহিত দায়িত্ব পালন করে- প্রাথমিক শিক্ষার গুনগত মানউন্নয়ন ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য “জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ” ২০০৮ সালে উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক বিশেষ সাক্ষাতকার গ্রহনপূর্বক রাউজান উপজেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী হিসাবে গৌরব অর্জন করেন। এ ছাড়া তিনি বর্তমানে দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আজীবন সদস্য, পূর্বগুজরা হলিপীস কে.জি. স্কুলের পরিচালক ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পদে অধিষ্ঠিত আছেন। শিক্ষা জীবনে তিনি সর্বশেষ ১৯৯৯ সালে কুয়াইশ শেখ মোহাম্মদ (ডিগ্রী) কলেজ থেকে (স্নাতক) ডিগ্রী পাশ করেন। পরবর্তী ২০০০ সালে গহিরা এফ,কে, জামেউল উলুম (কামিল) এম.এ মাদ্রাসা থেকে (হাদিস) বিভাগে মাস্টার্স পাশ করেন। জন্মগত সুত্রে তিনি দক্ষিণ রাউজানের ১০নং পূর্বগুজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ হামজারপাড়া প্রখ্যাত অলিয়ে কামেল হযরত শাহ সুফি আলহাজ্ব বদি উদ্দিন ফকির (রঃ) এর ৫ম নাতি ও তার পিতার নাম এম, এ, হামিদ, মাতার নাম আমেনা বেগম। তিনি পরিবারের ৫ম পুত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট