1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৮২২ বার পড়া হয়েছে

রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। রাউজান প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল আলমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র পালিত, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খাঁন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র পালিত, বীর মুক্তিযোদ্ধা সুনিল চক্রবর্তী। এছাড়া মৎস্য ও বৃক্ষরোপণে অবদানের জন্যে পৌর কাউন্সিলর মো. আজাদ হোসেনকে সংবর্ধিত করা হয়। সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সি.সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাবু, সদস্য মো. আরফাত হোসাইন, লোকমান আনসারী, শাহাদাত হোসেন, জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম সৈয়্যদ মো. বাবু, আবু জাফর, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, সাংবাদিক রায়হান প্রমূখ। ৫ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধিত অতিথিবৃন্দসহ রাউজানে কর্মরত ১৯ সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন। তখন একটি মন্ত্র ছিল হয় স্বাধীন করবো, না হয় জীবন উৎসর্গ বরবো। জীবন বাজি রেখে দেশ স্বাধীন করার পর মুক্তিযোদ্ধারা ভাতা পাবে কোন সময় ভাবেনি। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা সবকারী ভাতা পায়না। মুক্তিযোদ্ধারা কল্যাণ ট্রাস্ট থেকে ভাতা পেয়ে থাকেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের কল্যাণে এই ট্রাস্ট গঠন করেন। এই কল্যাণ ট্রাস্টের অধিনে দেশে অনেক শিল্প কারখানা রয়েছে৷ এসব শিল্প কারখানার লভ্যাংশ থেকেই মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয়। তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট