1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান বিএনপি জনসভা জনসমুদ্রে পরিনত হবেঃ সাবেক কমিশনার রেজাউল রহিম আজম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

রাউজানে আগামী ৭ নভেম্বর বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা করবে বিএনপি। রাউজান সরকারী কলেজ মাঠে এ জনসভার প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপি সূত্রে জানা যায়, নির্বাচনের আগে স্মরণ কালের বৃহত্তর এ জনসভার ডাক দিয়েছেন সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এই জনসভাকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার এলাকায় প্রচারপত্র বিতরণের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। এ কর্মসূচীর অংশ হিসাবে ৪ নভেম্বর মঙ্গলবার বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারপত্র বিলি ও পথ সভা করেছেন রাউজান পৌরসভার সাবেক কমিশনার জেলা বিএনপি সাবেক সদস্য রেজাউল রহিম আজম। রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের জলিল নগর বাস ষ্টেশন, ফকিরহাট বাজার, মুন্সিরঘাটা, বটতল সহ চট্টগ্রাম রাঙামাটি সড়কের বিভিন্ন এলাকার লোকজনের হাতে প্রচারপত্র বিলি করে জনসভাকে সফল করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল আলম চৌধুরী, আবু তাহের মুনু, আব্দুল সিকদার, মোহাম্মদ বাবু, মোহাম্মদ দিদারুল আলম সোহেল , কাজল দে, তাজুল ইসলাম পলাশ, মোহাম্মদ ইদ্রিস সওদাগর প্রমুখ। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় জলিল নগর বাস ষ্টেশন চত্বরে। এসময় বিএনপি নেতা সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম বলেন, স্মরণ কালের বৃহত্তর জনসভায় বক্তব্য রাখবেন গণ মানুষের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। নির্বাচনের আগে এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে। আমরা রাউজানে ইতিহাস সৃষ্টি করতে চায়, রাউজানের মাটি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘাঁটি। জাতীয়তাবাদী শক্তির পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণজাগরণ সৃষ্টি করতে দিকনির্দেশনা দিবেন আমাদের নেতা এ জনসভা থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট