1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন রাউজান উত্তর গুজরাস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব চট্টগ্রাম বাস শ্রমিকের নেতাদের ১ কোটি ৮৯ লাখ টাকার দুর্নীতির অভিযোগে সাংবাদিক সম্মেলন রাউজানে বিপুল ভোটে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তায় রাউজান উপজেলা প্রকৌশলী আবদুর শুকুর ছিলেন একজন সৎ, নির্লোভ ও দূরদর্শী সমাজসেবক পৌরসভার ৮ নং ওয়ার্ডের সংখ্যালঘু ভোটারদের নিয়ে ধানের শীষ প্রতীকের প্রস্তুতি সভা রাউজানে মোমবাতি প্রতিকের সমর্থনে পথ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইলিয়াছ নূরী। রাউজানে মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াস নূরীর ২৩ দফা ইশতেহার ঘোষণা

রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে (৩২) গুলি করে করেছে সন্ত্রাসীরা। ২০ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় এ ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায়। প্রত্যাক্ষদর্শী স্থানীয় লোকজন জানান,মেহেদী হাসান স্থানীয় শাহ আউলীয় জামে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত মুখোশধারী সন্ত্রাসীরা হত্যা করতে অস্ত্র দিয়ে গুলি করেছে।প্রত্যাক্ষদর্শী শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম জানান,মেহেদীকে হত্যা করতে ৬ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা।তৎমধ্যে দুটো গুলিতেবিদ্ধ হন তিনি।একটি গুলি তাঁর বুকের ডান পাশে ও একটি গুলি পায়ে লাগে। বর্তমানে গুরুতর মেহেদীকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে আইসিওতে ভর্তি করা হয়েছে।তাঁর অবস্থা সংকটনাপন্ন বলে তিনি জানান।রাউজান থানা সূত্রে জানা যায়,গুলিবিদ্ধ অবস্থায় মেহেদী নিজের মোটরসাইকেল চালিয়ে রাউজান থানায় আশ্রয় নেন। থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় তাঁকে স্বজনদের সহযোগিতায় হাসপাতালে পাঠিয়েছেন।গুরুতর আহত মেহেদী রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাজী পাড়া এলাকার মুসলেম উদ্দিনের পুত্র।নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,গুলিবিদ্ধ মেহেদী সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা জানে আলম প্রকাশ ডাকাত আলম হত্যা মামলার রাজ স্বাক্ষী। উভয়ই বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা গোলাম আকবর খোন্দকার সমর্থিত।উপজেলা বিএনপি নেতা দিদার তালুকদার বলেন আমি ঘটনার সময় বেতবুনিয়া ছিলাম ইফতারের সময় বাড়ি এসে শুনি মেহেদীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। কে বা কাঁহারা গুলি করেছে জানিনা।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর ইসলাম বলেন,আমরার গুলিবিদ্ধ আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠিয়েছি।ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছি।এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট