1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাজস্ব খাতের আওতায় হালদা নদীতে ৪৪৭ কেজি পোনামাছ অবমুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা:
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে
২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নদী সংলগ্ন পশ্চিম গহিরা হ্যাচারিতে উৎপাদিত৪৪৭ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। ২৩ মে শুক্রবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পোনা অবমুক্ত উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের (বাস্তবায়ন শাখা) উপপরিচালক সরকার আনোয়ারুল কবীর আহমেদ,মৎস্য অধিদপ্তরের (মৎস্য পরিকল্পনা ও জরিপ)প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদা খানম,জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, মৎস্য অধিদপ্তর হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক মুহাম্মাদ মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রাউজান মো: আলমগীর হোসেন আজাদী।এ সময় স্থানীয় মৎস্যচাষী মোস্তাক, হালদা পাড়ের ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম, বখতিয়ারসহস্থানীয় ডিম সংগ্রহকারীরা তাদের বি়ভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এদিন অতিথিবৃন্দ হালদা প্রকল্পের আওতায় হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশের তিনটি সরকারি হ্যাচারির সংস্কার কাজ পরিদর্শন করেন এবং স্থানীয় ডিম সংগ্রহকারী ও পাহারাদারদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।পোনা অবমুক্ত শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: হেমায়েত হোসেন বলেন, হালদা নদী জাতীয় সম্পদ। এই সম্পদের রক্ষণাবেক্ষণে সরকারের পাশাপাশি হালদা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের ভূমিকা রাখতে হবে।এ সময় স্থানীয় ডিম সংগ্রহকারীরা নদীতে ফটিকছড়ির রাবার ড্যামের বিরুপ প্রভাব সম্পর্কে অবহিত করলে যুগ্ম সচিব মো: হেমায়েত হোসেন বিষয়টি আমলে নিয়ে এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে কার্যকর পদক্ষেপের প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট