1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলীগের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায় যুগে যুগে যারা ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাঁরা কালের বুকে শ্রেষ্ঠত্বের মুকুট ধারণ করে চিরধন্য হয়েছেন। সময়ের পরিক্রমায় এমন একজন কালজয়ী ব্যক্তিত্ব হলেন খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)।নবীজি (দ.) এর অনুসরণ ও অনুকরণে তিনি যেমন অনবদ্য ব্যক্তিত্ব ছিলেন তেমনি স্বীয় অনুসারীদেরকেও পবিত্র কুরআন-সুন্নাহ ও নবীজি (দ.) এর ভালোবাসার তালিম দিয়েছেন। ফলশ্রুতিতে আধুনিকতার ভয়াল স্রোতে হারিয়ে যাওয়া যুব সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি করেছেন অভূতপূর্ব রূহানী জাগরণ। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে রয়েছে প্রতিদিন মুহাব্বতের নিয়তে এগারোশত এগারো বার দরূদে মোস্তফা, ফয়েজে কুরআন,মোরাকাবা,জিকিরে জলী ও জিকিরে খফির অনুশীলন। শুধু তাই নয় আরো রয়েছে তাওয়াজ্জুহর মাধ্যমে প্রিয় রাসূল (দ.) নূরে বাতেন ক্বলবে নেওয়ার ঐশী ব্যবস্থা। যে নূর পুরুষ তরিক্বতপন্থীরা তাওয়াজ্জুহ বিল হাজের এর মাধ্যমে দরবার শরীফে এসে গ্রহণ করতে পারে। মহিলারা নিজ নিজ ঘরে বসে তাওয়াজ্জুহ বিল গায়েবের মাধ্যমে গ্রহণ করতে পারে, তাই কোনো মহিলাকে দরবার শরীফে আসতে হয় না। আধুনিক যুগে এর চেয়ে বিজ্ঞানময় ও বাস্তবসম্মত তরিক্বত সত্যিই বিরল। যেখানে নেই শরীয়তের বিন্দু পরিমাণ লঙ্ঘন ও সুন্নাতে মোস্তফার সামান্য ঘাটতি। খলিফায়ে রাসূল (দ.) এর এ এক মহান ও মকবুল তরিক্বত যেখানে এসে নসিব হয় মহান রবের নৈকট্য ও প্রিয় রাসূল (দ.) এর সান্নিধ্য যা একজন সাধারণ মানুষকে মুমিনে কামেলে রূপান্তরিত করে, সুবহানআল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও খলিলুল্লাহ্, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে অনুষ্ঠিত ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ,আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী।বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট