1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

শীতে এতিম ও অনাথ শিশুদের সুরক্ষিত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে:গিয়াস কাদের চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী বলেছেন, ‘শীতে এতিম ও অনাথ শিশুদের সুরক্ষিত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। এতিম বা অনাথ শিশুদের কষ্টের কথা বিবেচনা করে আমরা তাদের জন্য উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই প্রতিটি মানুষ, প্রতিটি ধর্মের মানুষ নিরপদে এবং সুস্থজীবন-যাপন করুক।’ গতকাল সোমবার (০৬ জানুয়ারি) রাউজান সরকারি কলেজ মাঠে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠসমূহ আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাউজান উপজেলা ও পৌরসভাধীন শতাধিক মাদরাসা, এতিমখানার শিক্ষার্থী এবং আশ্রমের অনাথ শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপি’র সদস্য আবু জাফর চৌধুরী। অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, সৈয়দ মঞ্জুরুল হক, ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল বশর, মোজাম্মেল হক চৌধুরী, মহিউদ্দিন জীবন, ইকবাল চৌধুরী, সৈয়দ মো. তৌহিদুল আলম, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, বিধান বড়ুয়া, শাহাদাত মির্জা, মো. আলী সুমন, শহীদ চৌধুরী, হাসান বাহাদুর, শাহ আলম, আবু বক্কর সিদ্দিকী, আরিফুল ইসলাম, মো. রেওয়াজ, মো. আরফাত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট