1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালন কালে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধাস হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন পারভেজ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে তিন ঘটিকায় রাউজান উপজেলা সদরের জলিলনগরস্থ
সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক আমির হামজা, অর্থ সস্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া। প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একের পর এক গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে তাতে করে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি বাড়ছে। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সাংবাদিক হোসাইন জিয়াদ ও মোঃ পারভেজের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট