1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

সান সাইন যুব সংঘ আয়োজিত একদিনের ডে-নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭১ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা পশ্চিম গুজরা ইউনিয়নের কাশেম নগর সান সাইন যুব সংঘের উদ্যোগে ডে-নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ডে-নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট একদিনেই খেলার উদ্বোধন ও ফাইনাল খেলা সম্পন্ন হয়। এ টুর্নামেন্টে রাউজান ও হাটহাজারি উপজেলার ২৪টি দল অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, কাশেম নগর সান সাইন যুব সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ আজগর হোসেন, মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জনাব উদ্দিন,পশ্চিম গুজরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক নুর নবী, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের।
হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আবুল মনছুর, মোহাম্মদ বানু, আমিরুল ইসলাম, মোহাম্মদ এমরান, জাফর আহাম্মদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ তছলিম, মোহাম্মদ রুমু, মোহাম্মদ আযম, আলতাফ হোসেন, জামাল উদ্দিন, মারুফ উদ্দিন, একরামুল আরিফ, ইয়াকুব, আবদুল আজিজ, যারহাইদ, সাহাদাত, আসিক, সাহাবু, মোস্তফা, রায়হান, আবদুল হাকিম, রবিউল হোসেন, সহিদ প্রমুখ।।
অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট