1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

সিআইপি মনোনীত হলেন রেমিট্যান্সযোদ্ধা রাউজানের নজরুল ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ( সিআইপি) মনোনীত হয়েছে আরব আমিরাতস্থ প্রবাসী ব্যবসায়ী রাউজানের সন্তান আলহাজ্ব লায়ন মোঃ নজরুল ইসলাম। তিনি রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের মরহুম হাজী মনিরুজ্জামানের বড় ছেলে।(১৮ ডিসেম্বর) বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও সিআইপি কার্ড তুলে দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে তাঁকে এই এনআরবি ২০২৫-পুরস্কারে ভূষিত করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জানা যায়, আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ১৯৯১ সালে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমান। সেখানে নিজ প্রচেষ্টায় গড়ে তুলেন হাজী মুনির ফ্রুটস্টাফ ট্রেডিং কোং এলএলসি ও নুর আল তাকওয়া ফ্রুটস্টাফ এলএলসি নামক দুটি কোম্পানি সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় তিন যুগ ধরে সুনামের সঙ্গে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে আয়কৃত অর্থ বৈধ পথে দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ মানবিক ও সেবামূলক সংগঠনের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষকে আর্থিক সহায়তার মাধমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কষ্ট লাঘবে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট