1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর আজীবন আহ্বান ছিল নৈতিকতা,আত্মশুদ্ধি ও আল্লাহপ্রেমের পথে

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নোয়াজিষপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.),ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭ তম মহান ১০ই পৌষ পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  মূঈনীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম তসলিম উদ্দিন।উদ্বোধক ছিলে কিউসি গ্রুপের চট্টগ্রাম নির্বাহী পরিচালক জে এ এম ইকবাল হাসান। প্রধান অতিথি ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা।বিশেষ অতিথি ছিলেন সেভেন রিং সিমেন্ট গ্রুপের সাবেক ডি.জি.এম আলহাজ্ব মোহাম্মদ কোব্বাদ চৌধুরী,মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, অধ্যাপক আবু তাহের।সংগঠনের সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন বাবলু ও সুমন চৌধুরীর যৌথ সঞ্চালনায় আলোচকবৃন্দ ছিলেন বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মাওলানা শেখ মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী,মাদ্রাসা-এ গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, মাওলানা কাজী ফরিদুল আলম,মাওলানা তরিকুল ইসলাম।অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন,এস এম নেছারুল হক,দিদারুল আলম,কামাল উদ্দিন,নুরুন্নবী চৌধুরী,ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান,আনিসউল খান বাবর,মামুন মিয়া,মাওলানা মহিম উদ্দিন,সাদিকুজ্জামান শফি,নাজিম উদ্দীন,মোহাম্মদ জুয়েল,নুরুল আবছার সিকদার,তৌফিকুল ফরিদ মাসুম,মাওলানা হারুনুর রশিদ নক্সবন্দী,মাওলানা কাজী শিহাবুল আলম।বক্তারা বলেন,মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ ও মাইজভাণ্ডারীয়া ত্বরিকার শিক্ষা মানবতার কল্যাণ,শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য দিশা প্রদান করে। বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) আজীবন মানুষকে নৈতিকতা, আত্মশুদ্ধি ও আল্লাহপ্রেমের পথে আহ্বান জানিয়েছেন। তাঁর দেখানো পথে চললে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে সত্য, ন্যায় ও মানবিকতার চর্চা বিস্তৃত হবে।মাহফিল শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। মিলাদ কিয়াম শেষে  দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর আগে সকালে মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট