1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

২৬ ঘণ্টা পরও এনেক্সকো টাওয়ারে ধোঁয়া

  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

 

২৬ ঘণ্টা পার হলেও রাজধানীর বঙ্গবাজারে আগুন নিভে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আগুন নেভাতে এখনো কাজ করতে দেখা গেছে তাদের। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছিলেন। তবে নেভানোর বিষয়ে ঘোষণা এখনো আসেনি। বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা এনেক্সকো টাওয়ারের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলার একাংশে পানি ছিটাচ্ছেন। এছাড়া বঙ্গবাজার মার্কেটের অংশেও ডাম্পিং ডাউনের কাজ করছেন। দৃশ্যমান কোনো আগুন না থাকলেও, ধ্বংসস্তূপ ও এনেক্সকো টাওয়ার থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক আক্তারুজ্জামান বলেন, আমরা ডাম্পিং ডাউনের কাজ করছি। এখন আর খোলা জায়গায় আগুন নেই। তবে এনেক্সকো টাওয়ারের ৫-৭ তলায় কিছু আগুন থাকতে পারে। আমরা সেটি নির্বাপন করছি। এনেক্সকো টাওয়ারে বেঁচে যাওয়া মালামাল সরানোর কাজ করছেন ব্যবসায়ীরা। তারা তাদের দোকানে রয়ে যাওয়া মালামাল বস্তাবন্দি করে মার্কেট থেকে নিচে ফেলছেন। নিচ থেকে ভ্যান ও পিকআপে করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে আগুন ছড়ানোর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার ভোরে গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লাগে। এর পাশেই ফায়ার সার্ভিসের সদর দফতর হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। পানির সংকট ও তীব্র বাতাসের ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। পরে একে একে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটির বাকি চার সদস্য হলেন- ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম, ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র ও কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা জোন-১ এর উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট