1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা: অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা রাউজান (চট্টগ্রাম) :
রাউজান প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের অর্থনীতির পালে হাওয়া লেগেছে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বাংলাদেশী ব্যাবসায়ীরা সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করছে। রাউজান প্রবাসী ব্যাবসায়ী জুলফিকার ওসমান সততা, নিষ্টার সাথে প্রবাসের বুকে ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ করে অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি অনেক শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সরকার অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ দ্বিতীয়বারের মতো এই সফল ব্যাবসায়ীকে সিআইপি মনোনীত করায় দেশে ও প্রবাসে তার ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি দেশের অগ্রযাত্রায় আগামীতে আরো বেশী অবদান রাখতে উৎসাহিত হবেন।মঙ্গলবার (২৪ ডিসেম্বর)বেলা ২ ঘটিকায় উপজেলা সদরের জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসী সফল ব্যাবসায়ী, রাউজানের সন্তান, রয়্যাল গ্রিন ভেজিটেবল এন্ড ফ্রুটস ট্রেডিং এলএলসিির ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার ওসমান অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ আমদানি রপ্তানি ক্যাটাগরিতে দ্বিতীয় বারের মতো বানিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক তসলিম উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল,সাবেক সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ,সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী,সহ-সভাপতি হাবিবুর রহমান ,যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমীর হামজা, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী,সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,অর্থ সম্পাদক আনিসুর রহমান,সিনিয়র সদস্য আরফাত হোসাইন,সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া,প্রচার সম্পাদক রয়েল দত্ত, সংবাদকর্মী সোহেল রানা প্রমুখ ।সংর্ধনা অনুষ্ঠানে সিআইপি মনোনীত হওয়ায় প্রবাসী ব্যাবসায়ী জুলফিকার ওসমান এর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি ও প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট