1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার  রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত

সিভাসুতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৭১৯ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)’তে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।

দিবসের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সিভাসুর ভারপ্রাপ্ত উপাচার্য ও ফিশারিজ অনুষদের ডিন ও প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়ন, প্রগতিশীল শিক্ষক ফোরাম, অনুষদ, আবাসিক হলসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধরু ম্যুরাল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পরিচালিত হয় আতশবাজি।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন সিভাসুর ভারপ্রাপ্ত উপাচার্য ও ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। এ সময় বিশ^বিদ্যালয়ের অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সিভাসু কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-বিজয় র‌্যালি, কেক কাটা, বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্ণার উদ্বোধন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ও ভলিবল ম্যাচ, বঙ্গবন্ধুর আদর্শের শিখায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার মহতী লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের জাতীয় পতাকাযুক্ত দÐ হাতে নিয়ে শপথ বাক্য পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য প্রীতিভোজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট