1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

ব্যক্তিগত অর্থায়নে ৩৫ হাজার গাছের চারা বিতরণ করলেন ফজলে করিম চৌধুরী এমপি

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৫৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ব্যক্তিগত অর্থায়নে ৩৫ হাজার গাছের চারা বিতরণ করেছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ২৭ জুন সোমবার বেলা ১১টায় উপজেলা ডাক-বাংলো প্রাঙ্গন থেকে এসব গাছের চারা বিতরণ করা হয়। রাউজান উপজেলায় বৃক্ষরোপন কার্যক্রম জোরদারকরণে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণে উদ্যোগ গ্রহণ করেন তিনি। রাউজান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সঞ্জিব কুমার সুশীল। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নে ২ হাজার করে এবং পৌরসভায়সহ মোট ৩৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। এছাড়া সাংসদ ৫০জন ক্যান্সার রোগীতে ৫০ হাজার করে দুই লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মনির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট