1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়ল সনাতন ধর্মাবলম্বীর বসতঘর,পরিদর্শনে ডিআইজি।

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামের বর্ণিক পাড়া এলাকায় দুর্বৃত্তের দেওয়া আগুনে সনাতন ধর্মাবলম্বী সুরঞ্জন শীলের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনীয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।পরিদর্শনকালে পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ এক লাখ টাকা প্রদান করা হয়।স্থানীয়রা জানান,অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, “সম্প্রতি যেসব ঘটনা ঘটছে, সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ও রাষ্ট্রকে অস্থিতিশীল করা। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন,এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন,তাদের পুরস্কৃত করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট