1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

দক্ষিণ সুলতানপুর রক্ষাকালী মন্দিরে ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭২৭ বার পড়া হয়েছে

রাউজানের দক্ষিণ সুলতানপুর সর্বজনীন রক্ষাকালী মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের পুষ্যাভিষেক তিথি উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্ট প্রহর ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি মন্দির পরিচালনা পরিষদ আয়োজিত ধর্ম সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদ সভাপতি তপন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শিপুল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন সন্তোষ নন্দী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সহসভাপিত ও গীতা শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্লদাস, বক্তব্য রাখেন ডা: রাখাল দাশ গুপ্ত, ডা: অমিত দাশ গুপ্ত, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, রাউজান পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), সম্পাদক দীপ্ত চৌধুরী, মানস দাশ গুপ্ত, দীপু চক্রবর্তী, নারায়ণ দাশ গুপ্ত, অমর দাশ গুপ্ত, অমল দাশ গুপ্ত, সুজিত দাশ গুপ্ত, পিংকু দাশ গুপ্ত, অভিষেক দাশ গুপ্ত, রাজু দাশ গুপ্ত, সাগর দাশ গুপ্ত, অসীম দাশ গুপ্ত, ইমন দাশ গুপ্ত প্রমুখ। অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন কেশব পালিত। অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জল দাশ গুপ্ত। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয়। ৪ জানুয়ারি অষ্টপ্রহর ব্যাপী মহোৎসবে প্রায় ছয় হাজার ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট