1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ নির্বাচিত কমিটিকে জামায়াতের অভিনন্দন

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬২৩ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার সাংবাদিকতার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সাংবাদিকতার ধারক ও বাহক ‘রাউজান প্রেস ক্লাব’ এর নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন রাউজান উপজেলার জামায়াত নেতৃবৃন্দ।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় রাউজান উপজেলার জামায়াতের আমির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাজাহান মঞ্জু,সেক্রেটারি মোহাম্মদ রিদোয়ান শাহ এবং রাউজান পৌরসভার আমীর বেলাল মুহাম্মদসহ জামায়াতের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি এস এম ইউসুফ উদ্দীন, সহ-সভাপতিবৃন্দ গাজী জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, কামাল উদ্দিন হাবিবী, যীশু সেন, সাধারণ সম্পাদক নেজাম উদ্দীন রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, শাহাদাত হোসেন , সাংগঠনিক সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক আনিসুর, দফতর সম্পাদক আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্তকে অভিনন্দন জানান।এছাড়াও অভিনন্দন জানান নির্বাহী সদস্য মীর আসলাম,শফিউল আলম, এম বেলাল উদ্দীন, সাহেদুর রহমান মোর্শেদ, রমজান আলি ও কামরুল ইসলাম বাবু প্রমুখকে।জামাত নেতৃবৃন্দ বলেন, রাউজানের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠানের নব-নির্বাচিত কমিটি তথা তাদের সহকর্মীদের মাধ্যমে রাউজানের সমস্যা-সম্ভাবনার চিত্র জাতির সামনে ফুটে উঠবে। সাংবাদিক সমাজের ন্যায্য দাবি আদায়ে এই কমিটি আরো সাহসী ও অগ্রণী ভুমিকা পালন করবে বলেই আমাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট