1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

জন্মস্থান রাউজানে ডা.জাফরুল্লাহ্ চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া।

  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহর চৌধুরীর মৃত্যুর সংবাদে তার জন্মস্থান রাউজানের বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দেশ বরণ্য বুদ্ধিজীবি বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা.জাফরুল্লাহর চৌধুরী এই গ্রামের মরহুম মঞ্জুর মোরশেদ চৌধুরী প্রকাশ হামদু মিয়ার পুত্র। বাবার ঘরে পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

মরহুমের নিকট আত্মীয় ইলিয়াছ চৌধুরী বাচ্চু বলেছেন, মরহুম চৌধুরী মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসতেন। সর্বশেষ গতবছর জন্মস্থানে এসে ঘুরে গিয়েছিলেন। জানা যায়, বরণ্য বাম রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা.জাফরুল্লাহর চৌধুরী প্রতি বছর রমজানে গ্রামের মানুষের জন্য ইফতার সামগ্রী পাঠাতেন। নিকট আত্মীয় স্বজনকে সাহার্য্য সহয়তা করতেন। এবছর অসুস্থতার কারণে তিনি ইফতার সামগ্রী পাঠাতে পারেননি। স্থানীয়রা বলেছেন ডা. চৌধুরীর এক বোন নাসরিন চৌধুরীর শাশুর বাড়িও এই গ্রামে। বোন নাসরিন চৌধুরীকে জাফরুল্লাহ গ্রামে থাকা তার ভাগের সম্পত্তি দান করে দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট