1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজানের নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও মতবিনিময় করলেন স্থানীয় সরকারের পরিচালক

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার ১৫ নম্বর নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম।গতকাল সোমবার (২০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ,সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা,ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন,সমাজসেবক ও শিক্ষানুরাগী সেলিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আবদুর রহিম, ইউপি সদস্য আবুল বশর, জিন্নাত আরা,রেহেনা আকতার, রোকসানা বেগম, সমাজসেবক রমিজ উদ্দিন, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, জয়নাল মাস্টার ও আজম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় স্থানীয় সরকারের পরিচালক মনোয়ারা বেগম বলেন,“নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ যেমন দৃষ্টিনন্দনভাবে সাজানো, তেমনি এখানকার সেবামূলক কার্যক্রমও জনগণের কল্যাণে আরও গতিশীল হতে হবে। স্থানীয় সরকারের মূল লক্ষ্য হলো—মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।”তিনি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতে আরও স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট