1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে কদলপুরে নিজ ঘরে এক স্কুল ছাত্রী আত্মহত্যা।

  • প্রকাশিত: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪১৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাউজানে জান্নাতুল মাওয়া রিপা (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আজ সোমবার (২৯-আগস্ট) সকালের দিকে নিজ বাসায় আত্মহত্যা করেন রিপা।
সেই উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মানচিপাড়া গ্রামের মৌলনা মো: মহিউদ্দিনের মেয়ে।
আত্মহত্যা কারি সেই কদলপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনার খবর পেয়ে রাউজান থানার পুলিশ লাশ উদ্ধার করে দুপুর ১টার দিকে ময়না তদন্তের রিপোর্টরে জন্য লাশ মরগে পাঠান।
আত্মহননকারীর পিতা বলেছেন মেয়েকে ঘরে রেখে পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে ঘরে এসে দেখেন মেয়ের শোয়ার কক্ষটি ভিতর থেকে হুক দেয়া। সকলেই ধারণা ছিল মেয়ে ঘুম যাচ্ছে। সকালে ওই কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখেন মেয়ে জানালা সাথে নিজের গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার বিষয়ে এলাকার লোকজন বলছেন, রিপা অনেক ভালো একজন মেয়ে ছিলেন। সবার সাথে হাঁসি খুশিতে থাকতেন। হয়তো কারো সাথে প্রেমের সম্পর্কের কারণে এমন ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফসার মুরাদ বাবুল বলেন, আত্মহত্যা কারি রিপার বাবা-মা ঘটনার দিন রাতে বাড়িতে ছিলোনা, সকালে এসে তাকে ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে। পরে রুমের দরজা বেঙে দেখতে পান রিপা আত্মহত্যা করেছে। পরে আমাদের খবর দিলে পুলিশ’সহ লাশ উদ্ধার করি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) আবদুল্লাহ্ আল হারুন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। যেহেতু জানালার সঙ্গে সেহেতু বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি জানান অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট