1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে অফিসে তালার ঝুলার দৃশ্য।

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০২ বার পড়া হয়েছে

জরুরী সেবা অফিসের দরজা বন্ধ,আবার কোন অফিসে ঝুলছিল তালা।পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের না পেয়ে ফিরে যাচ্ছেন বিভিন্ন প্রান্থ থেকে আসা সেবা প্রার্থীরা। দিনভর এমন ভোগান্তি ছিল রাউজানে অবস্থিত চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে। জানা যায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি নামে কর্মবিরতি শুরু করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রবিবার, ৭ সেপ্টেম্বর সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্ধ ছিল জরুরী সেবাসহ সকল প্রকার সেবাদান কার্যক্রম। এতে চরম ভোগান্তীতে পড়তে হয় পল্লী বিদ্যুতের গ্রাহকদের। উপজেলার চিকদাইর ইউনিয়ন থেকে আসা সেবাপ্রত্যাশি মুসলিম উদ্দিন বলেন, ‘আমরা জরুরী সেবার জন্য এসেছিলাম। এখানে এসে দেখি কেউ নেই। ফিরে যাচ্ছি।’ সংশ্লিষ্ট সূত্র মতে, রাউজানে অবস্থিত চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর আওতায় ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন। গত ৩১ আগস্ট থেকে চতুর্থ বারের মতো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণ ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ চার দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। শুরুর পর থেকে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও সকল ধরনের সেবাদান কার্যক্রম চালু ছিল। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিরা তাদের বক্তব্যে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, সকল চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারসহ চাকরি চ্যুতদের চাকরিতে পুনর্বহাল, হয়রানিমূলক বদলী প্রত্যাহার করাসহ পূর্বের কর্মস্থলে পোস্টিং প্রদান এবং আরইবি এর দুর্ণীতিবাজ কর্মকর্তাদের দুর্ণীতির তদন্তসহ বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবতায়নে প্রধান উপদেষ্ঠাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়। প্রসঙ্গত, গত ২০২৪ সালের ২৮ জানুয়ারি থেকে বৈষম্যমূলক চাকুরী নীতির বিরুদ্ধে আন্দোলনে নামেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট