1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান পৌর সুপার মার্কেটের ভিক্তিপ্রস্তর স্থাপন করলেন ফজলে করিম চৌধুরী এমপি

  • প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৯৪১ বার পড়া হয়েছে

রাউজান পৌর সুপার মার্কেটের ভিক্তিপ্রস্তর স্থাপন, নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধকারীদের সম্মাননা ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, পৌরসভা উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পৌরবাসীর নিয়মিত টেক্স প্রদান করে এই পৌরসভাকে দেশের সবচেয়ে উন্নÍত সমৃদ্ধ পৌরসভায় উন্নিত করতে হবে। গতকাল ১৩ ডিসেম্বর সোমবার পৌরসভার কার্যলয়ের সামনের মাঠে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সভাপতিত্বে ও কাউন্সিলর জানে আলম জনির সঞ্চলনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল। নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, আলমগীর আলী, শওকত হাসান চৌধুরী, আজাদ হোসেন, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, জেবুনেচ্ছা, জান্নাতুল ফেরদৌস ডলি। এর আগে সাংসদ পৌরসভার সুপার মার্কেট এর নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পরে প্রধান অতিথি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট