1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

সিলেটের বন্যা দুর্গত ৭ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ করলেন এ্যানেল। 

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে
চটগ্রামের শীর্ষস্থানীয়  স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির  প্রতিষ্ঠাতা  নাজিম উদ্দিন চৌধুরীর এ্যানেলের নেতৃত্বে দুই দিনব্যাপী  সিলেট- সুনামগঞ্জসহ বন্যা কবলিত বিভিন্ন অঞ্চলের ৭০০ পরিবারে পরিবারে ঘরে-ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করেন টিম বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা।
দুই দিনব্যাপী কর্মসূচি অংশহিসেবে
দ্বিতীয় দিনের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয় সিলেট শাহজালাল( রাঃ) মাজার প্রাঙ্গণ থেকে, কর্মসূচি শেষ হয় সুনামগঞ্জের বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় বানভাসিদের জন্য ৭শতাধিক পরিবারের ১০ দিনের খাবার বিতরণের মধ্যদিয়ে।
দ্বিতীয় দিনের কার্যক্রম উপলক্ষে  সুনামগঞ্জে সংক্ষিপ্ত এক সভায় সভাপতিত্ব করেন, বাওসোর  স্থায়ী কমিটির সদস্য ত্রাণ কমিটির আহবায়ক  হাফেজ ক্বারী আমান উল্লাহ দৌলত। এ সময় প্রধান অতিথির বক্তব্যে
নাজিম উদ্দিন চৌধুরী এ্যালেন বলেছেন, কারো বাহবা কিংবা হাত তালি পাওয়ার জন্য নয় বিবেকের দায়বদ্ধতা থেকে আমরা চট্টগ্রাম থেকে সিলেট এসেছি। মানবতার ডাকে সাড়া দিতে।
দেশের যে কোন দুর্যোগে সবার আগে এগিয়ে আসবে বাংলাদেশে ওয়েলফেয়ার সোসাইটি ইনশাআল্লাহ।
এতে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এম আওলাদ হোসাইন, সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, সাংবাদিক এম এ  তৈয়ব, অপ্রতিরোধ্য বাংলাদেশের সভাপতি আদনান এলাহি তুহিন,
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর মহাসচিব মোহাম্মদ আলী, মোহাম্মদ পারভেজ, সাকিল আল মানুন, ফরিদ উদ্দিন,দিদারুল আলম দিদার, মোহাম্মদ  ইমরান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট