1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

হালদা নদীতে রাত্রিকালীন অভিযানে ৩১০০ মিটার চরঘেরা জাল জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা:
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ৩১০০ মিটার চরঘেরা জাল আটক করা হয়। ২৮ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ৮.৩০ হতে ৩.৩০ পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে অভিযানে নেতৃত্ব দেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:তোফাজ্জল হোসেন ফাহিম। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ রামদাশহাট ফাঁড়ির ইনচার্জ, উপ পরিদর্শক রমজান আলীসহ সঙ্গীয় টিম ও হালদা পাহারাদাররা। ২৯ আগস্ট শুক্রবার সকালে অভিযানে জব্দকৃত ৩১০০ মিটার চরঘেরা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।জাল বিনষ্টকরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, হালদা রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মঞ্জুরুল কিবরিয়া,রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম সহ নৌপুলিশের উপ-পরিদর্শক রমজান আলী,পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ ও হালদার পাহারাদারগণ। হালদা নদীতে অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম জানান,হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য অধিদপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এবং অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট