1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

২১৪ দিন পর ফিরবে দেশের ফুটবল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৫৫৪ বার পড়া হয়েছে
করোনায় ঘরোয়া ফুটবল বন্ধ হওয়ার আগে ১৫ মার্চ প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে হারিয়েছিল আবাহনী লিমিটেড। ফাইল ছবি

করোনাভাইরাস যুগের আগে প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচ হয়েছিল গত ১৫ মার্চ। এর পর প্রথমে স্থগিত ও শেষ পর্যন্ত বাতিল করা হয় প্রিমিয়ার লিগ। অবশেষে ফিরতে যাচ্ছে ঘরোয়া ফুটবল। আজ পেশাদার লিগ কমিটির সভায় বসে আগামী ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ২১৪ দিন পর ফিরতে যাচ্ছে দেশের ফুটবল।

আজকের সভায় চূড়ান্ত হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টিও। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগের মৌসুমের চুক্তি অনুযায়ী ৪০ ভাগ পারিশ্রমিকের আশ্বাস দিলেও লিগ কমিটির সভায় কমে হয়েছে ৩৫ ভাগ। যদিও লিগ কমিটির আগের সভায় ঠিক হয়েছিল নতুন মৌসুমে ফুটবলারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেবে ক্লাবগুলো।

পেশাদার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসে বাফুফে আগেই ঘোষণা দিয়েছিল, প্রতি মৌসুমের মতো এবার স্থানীয় খেলোয়াড়দের দলবদল হবে না। তবে আলোচনার প্রেক্ষিতে যে কোনো খেলোয়াড় দলবদলের সুযোগ পাবেন। এমন খেলোয়াড়দের নাম ৩০ অক্টোবরের মধ্য ক্লাবগুলো জানাবে বাফুফেকে। ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম।

গুঞ্জন ছিল এবার বিদেশি ফুটবলার ছাড়াই হতে পারে নতুন মৌসুম। শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে গেল। ৪ জন বিদেশি খেলোয়াড় নাম নিবন্ধন করিয়ে চারজনকেই খেলানোর সুযোগ রাখা হয়েছে। একজন হতে হবে এশিয়ান।

অবশ্য বাফুফে এই সিদ্ধান্ত জানায় আগেই। গতবার পাঁচজনের নাম নিবন্ধনের সঙ্গে পাঁচজনেরই খেলানোর সুযোগ ছিল। তবে এক সঙ্গে মাঠে থাকতে পারত চারজন।

ফেডারেশন কাপ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হলেও লিগের ভেন্যুর ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফের লিগ কমিটি। প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম, নরসিংদীর মোসলেহ উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম, বিকেএসপি ও কুমিল্লা জেলা স্টেডিয়াম বিবেচনায় রাখা হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ এবার ৩-৪টি ভেন্যুতে প্রিমিয়ার লিগের খেলা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট