1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

করোনা ভাইরাস: ভারতে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু ৪০ হাজারের বেশি

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৬০০ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯১৮ জন মারা গেছেন।

দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মারা গেছেন ৪০ হাজার ৪০ জন। প্রদেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০৮ জনের।

রোববার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৪ হাজার ৩৮৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯ হাজার ১৫৪ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৪০ হাজার ৪০ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ১০ হাজার ১৮৭ জন, কর্ণাটকে ৯ হাজার ৮৯১ জন, উত্তরপ্রদেশে ৬ হাজার ৩৫৩ জন, অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ১৯৪ জন, দিল্লিতে ৫ হাজার ৭৪০ জন এবং পশ্চিমবঙ্গে ৫ হাজার ৫৬৩ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট