1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

কাতারে মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিরোধিতা করবে ইসরায়েল

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৫৬৭ বার পড়া হয়েছে

কাতারের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিক্রির বিরোধিতা করবে ইসরায়েল। রোববার তেল আবিবের পক্ষে আগাম এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি এমন কথা বলেন। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এ প্রতিবেদনে জানানো হয়, এই যুদ্ধবিমান কেনার জন্য ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে কাতার। বন্ধু যুক্তরাষ্ট্র থেকে কাতারের যুদ্ধবিমান কেনার এমন অনুরোধ সম্পর্কে জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এলি কোহেন এমন মন্তব্য করলেন।

কাতার ইরানের ঘনিষ্ঠ বন্ধু। ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বড় শত্রু। কিন্তু মধ্যপ্রাচ্যের অনান্য দেশের কাছেও প্রস্তাবিত অত্যাধুনিক অস্ত্র বিক্রি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও এ জাতীয় কিছু অস্ত্র বিক্রির কাজ অনেকদূর এগিয়েছে। অস্ত্র কিনতে চাইছে কাতারও।

মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি রয়েছে। এতে করে উপসাগরীয় দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্র এমন অস্ত্র বিক্রি করে না, যেগুলো তেল আবিবকে দেয়া অস্ত্রের চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন। ফলে প্রতিবেশীদের তুলনায় ইসরায়েলকে বেশি শক্তিসম্পন্ন অস্ত্র সরবরাহ করতে হয় ওয়াশিংটনকে।

কাতারের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরোধিতা ইসরায়েল করবে কিনা, মন্ত্রী এলি কোহেনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘উত্তরটি হলো হ্যা, বিরোধিতা করবে। এই অঞ্চলে নিজেদের নিরাপত্তা ও সামরিক আধিপত্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ । কেননা এই অঞ্চল এখনও সুইজারল্যান্ড হয়ে যায়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। এরপর ওয়াশিংটন দেশটির কাছে যুদ্ধবিমান বিক্রির বিষয়ে রাজি হয়েছে। চুক্তির শর্তও ছিল এ রকম। এর পরই এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির জন্য ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয় এবং অনুরোধ করে কাতার।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ কিনে ওই অঞ্চলে মোতায়েন করে রেখেছে ইসরায়েল। তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিমান বিক্রির বিষয়টি নিয়েও অখুশি। অপরদিকে কাতারের সঙ্গে সম্পর্ক ভালো ইরান এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের; যারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট